রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জনগণের ভালোবাসাই আমার শক্তি”বাঘায় এমপি আবু সাঈদ চাঁদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

 

আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মাননীয় এমপি আবু সাঈদ চাঁদকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার। বুধবার (৭ মে) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরেফিন কনক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন শামীম, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফ, উপজেলা বিএনপির সদস্য মোখলেসুর রহমান মুকুল, সাবেক আহ্বায়ক সুরুজ্জামান সুরুজ, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, সাবেক ইউপি সদস্য ও ৩নং ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তৌফিকুল ইসলাম তৌফিক। পরে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় নেতাকর্মীদের করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি আবু সাঈদ চাঁদ বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি রাজশাহী-৬ আসনের সর্বস্তরের মানুষের বিজয়। জনগণের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও যুবসমাজের কর্মসংস্থানে নিরলসভাবে কাজ করে যাব।তিনি আরও বলেন, “বাঘা-চারঘাটের উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।”বক্তারা বলেন, আবু সাঈদ চাঁদের নেতৃত্বে রাজশাহী-৬ আসনে উন্নয়ন, শান্তি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে। তাঁরা এলাকার সার্বিক অগ্রগতি ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের গান, সংগীত ও পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। পুরো আয়োজন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews