রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যসেবা, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যসেবায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে আজ বৃহস্পতিবার ৭ মে সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ‎সকাল সাড়ে ৯ টার দিকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ড. মইনুল হাসান সাদিক। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। ‎এসময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকার প্রশংসা করে বলেন, দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রমে সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ‎দিবসটি উপলক্ষে পরে একটি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানবতার কল্যাণে একসাথে কাঁধে কাঁধ মিলি কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews