রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আখাউড়ায় মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

আখাউড়া ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিলউদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আখাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করেদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সিলেটের কোতোয়ালি উপজেলার বরই কান্দি এলাকার মো. শাহেদ (২৮), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নাশাল্লা এলাকার মো. আবুল কালাম (৪৮), সুনামগঞ্জের দিরাই উপজেলার তেঁতুইয়া এলাকার মো. রফিকুল ইসলাম (২৩) এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মইপাল এলাকার আলামিন (২২)ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের দায়ে মো. শাহেদ ও মো. রফিকুল ইসলামকে ১২ দিন করে এবং মো. আবুল কালাম ও আলামিনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিলউদ্দিন মাহমুদ বলেন, আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদকবাদল আহাম্মদ খান

আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মোবাইল ০১৭২০৫৪৯৮৯০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews