রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

বহুজাতিক আইওএস সাগর-২০২৬ মোতায়েনের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ ৮ মে(শুক্রবার) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশ-ভারত নৌ সহযোগিতা ও আঞ্চলিক নৌ-সমন্বয়ের ক্ষেত্রে এ সফরকে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জাহাজটি সফলভাবে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে। বাংলাদেশের জলসীমায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বিএনএস আলী হায়দার (এফ-১৭) আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে অভ্যর্থনা জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফর বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব এবং ক্রমবর্ধমান নৌ সহযোগিতার প্রতিফলন।সফরকালে ‘আইওএস সাগর’-এর কমান্ডিং অফিসার বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক সৌজন্য সাক্ষাৎ করবেন। এর মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নৌবহরের কমান্ডার এবং ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্টের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে পেশাগত মতবিনিময় ও কার্যকরী সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।এছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে সফররত জাহাজটির সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরে ‘আইওএস সাগর’-এ ডেক রিসেপশনের আয়োজন করা হবে, যেখানে দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশ নেবেন।সফররত জাহাজটির কমান্ডিং অফিসার দুই দেশের যৌথ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সেমেট্রিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।এছাড়া তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে সামুদ্রিক লজিস্টিকস, বন্দর ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।সফরসূচিতে দুই দেশের নৌ সদস্যদের মধ্যে ক্রস-ডেক ভিজিট, পেশাগত মতবিনিময় এবং সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ঈসা খান ট্রেনিং কমপ্লেক্স ও বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শনও অন্তর্ভুক্ত রয়েছে।এদিকে সফরের অংশ হিসেবে দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও জনগণের মধ্যে সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আইওএস সাগর’-এর এ সফর ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি ও ‘মহাসাগর’ উদ্যোগের প্রতিফলন। একই সঙ্গে এটি ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে বাংলাদেশ ও ভারতের অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews