রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

গাইবান্ধার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে ঘুষ দাবি করার সময় জাফরুল্লাহ নামের এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করা হয়েছে।১০ মে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলা জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসে এ ঘটনা ঘটেজেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের অডিটর কে এম মোস্তফা হাবিব রতন জানান জাফরুল্লাহ নামে জনৈক্য ব্যাক্তি নিজেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে অডিটর কৌশিকুল ইসলামের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিভিন্ন অনিয়মের ভয় দেখিয়ে সংশ্লিষ্টদের কাছে ঘুষ দাবি করেন। তার আচরণে সন্দেহ জনক হলে অফিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করেনএকপর্যায়ে তার পরিচয় ভুয়া বলে প্রমাণিত হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়তিনি আরো জানান প্রতারক জাফরুল্লাহ কাছ থেকে বেশ কিছু ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয় সে ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে তার কাছে রক্ষিত এনআইডি আইডি কার্ড মোতাবেক জানাযায়।জেলা হিসাব রক্ষন অফিসার খন্দকার মাহাতাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় অত্র অফিসের অডিটর কৌশিকুল ইসলাম বাদী হয়ে সদর থানার একটি লিখিত অভিযোগ দাখিল করেছেনরংপুর সমন্বিত জেলা দুদক কার্যালয় এর উপসহকারী পরিচালক ফেরদাউস হোসেন জানান এবিষয়টি আমরা অবগত হয়েছি। আমাদের সংশ্লিষ্ট ডিডি মহোদয় বিষয়টি খতিয়ে দেখছেন এদিকে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্যা আল মামুন জানান, আমরা অভিযোগ পেয়েছি। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। তার প্রাপ্র এনআইডি কার্ড অনুযায়ী তার নাম পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।তিনি আরো জানান আটক ব্যক্তি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews