রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সীমান্ত এলাকায় নতুন আস্তানা গড়ার অভিযোগে আতঙ্ক

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধারের ঘটনার পর এবার সীমান্তবর্তী এলাকায় নতুন করে আস্তানা গড়ে তোলার অভিযোগ উঠেছে কথিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে। এতে স্থানীয়দের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া সংলগ্ন নাফ নদীর সীমান্ত এলাকায় সম্প্রতি মোটা অংকের টাকায় জমি ক্রয় করে বাউন্ডারি নির্মাণের মাধ্যমে নতুন আস্তানা তৈরির কাজ চলছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, এসব স্থানে মাদক, অস্ত্র ও গোলাবারুদ মজুদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

এর আগে হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড কোনাপাড়া এলাকায় নৌবাহিনীর বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশি পিস্তল, ১টি একনলা বন্দুক, ১০টি গ্রেনেড, বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ওই অভিযানের মূল টার্গেট কথিত সন্ত্রাসী “লম্বা মিজান” এখনো গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে।

 

নাটমুরাপাড়ার বাসিন্দারা জানান, সীমান্তবর্তী এলাকায় অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে পরিবারগুলো আতঙ্কে রয়েছে। অনেকে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সীমান্ত এলাকায় নিয়মিত টহল, অভিযান এবং সন্দেহভাজন আস্তানাগুলোতে তদন্ত চালানোর দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews