1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে বিদেশী রাইফেল ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রাম গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ হোয়াইক্যং ইউনিয়ন ৪নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন এনসিপির ‘চমক’ ম্লান, চট্টগ্রামে এনসিপি’র যোগদান অনুষ্ঠানেআসেননি মনজুর গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক বৃদ্ধ নির্যাতন মামলায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন শিক্ষকের

জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কামরুজ্জামান কামরুলনীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে  সম্পন্ন হয়েছে। জানা গেছে ১১ই মে ২০২৬ ইং রোজ সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  বিরতিহীনভাবে সাব-রেজিস্টার অফিস কার্যালয় চত্বরে সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে  ২ জন, সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দলিল লেখক সমিতির মোট ১০২ জন ভোটারের মধ্যে ১০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাররা তাদের মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ সাইদুল আলম ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিঠু ৪২ ভোটে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোনাব্বুরুল হক ৭৩ ভোট পেয়ে জয়লাভ করেন। উক্ত সমিতিরনবনির্বাচিত কমিটির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে নিরলসভাবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। দলিল লেখক সমিতির শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটার ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট