রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাংবাদিক ফয়জুল ইসলাম সোহেল তালুকদার ও রায়হান আহমদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও সংবাদকর্মী মোঃ আবু সঈদ।
‎রোববার (১০ মে) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তিনি এ মামলা দায়ের করেন।
‎মামলার অন্যান্য আসামিরা হলেন-উপজেলার হরিনগর এলাকার আব্দুর রহমান জামী, শত্রুমর্দন এলাকার রনজিৎ সূত্রধর, বাগেরকোনা এলাকার লিটন আহমদ, মির্জাপুর এলাকার আবুল হোসেন এবং নগর এলাকার অমিতাভ দাসসহ আরও ২/৩ জন।
‎বাদী মোঃ আবু সঈদ শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটি এবং মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটসের সুনামগঞ্জ জেলা কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়মামলার বিবরণে বলা হয়, হাওর বাঁচাও আন্দোলনের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আসামিরা ক্ষুব্ধ হয়ে বাদী ও সংশ্লিষ্টদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালায়।
‎এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৭ ও ৮ এপ্রিল বিভিন্ন সময়ে ফয়জুল ইসলাম সোহেল তালুকদারের পরিচালিত কথিত অনিবন্ধিত অনলাইন পোর্টাল “সুনামগঞ্জ নিউজ” এবং তার ব্যবহৃত বিভিন্ন ফেসবুক আইডি থেকে আবু সঈদ, এম আর সজিব ও প্রীতম দাসের বিরুদ্ধে মানহানিকর সংবাদ  পোস্ট প্রকাশ করা হয়।
‎এছাড়া একই ধরনের পোস্ট ও অপপ্রচার অন্যান্য আসামিরাও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকে ছড়িয়ে দেন বলে অভিযোগে বলা হয়েছে। “শান্তিগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন থেকে আবু সঈদকে বহিষ্কার” শিরোনামে বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুকে সংবাদ প্রকাশ করে সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলেও বাদী দাবি করেন।
ঘটনার সূত্রপাত প্রসঙ্গে মামলায় উল্লেখ করা হয়, গত ৭ এপ্রিল উপজেলার খাই হাওরের মাটি কাটার সংবাদ সংগ্রহের বিরোধের জেরে ক্রীম হোল্ডার রায়হান আহমদ শান্তিগঞ্জ বাজারের একটি ওয়ালটন শো-রুমে কয়েকজন সাংবাদিককে চায়ের দাওয়াত দিয়ে ডেকে নেওয়া হয়। সাংবাদিকরা সেখানে মোঃ আবু সঈদকেও চায়ের দাওয়াতে সঙ্গে নিয়েছিলেন। পরে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে লোকজন জড়ো করে সাংবাদিকদের হেনস্তা ও হামলার ঘটনা ঘটানো হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে সাংবাদিক আবু সঈদ সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মামলায় দাবি করা হয়েছে।
‎এ বিষয়ে বাদী মোঃ আবু সঈদ বলেন,পরিকল্পিতভাবে সাংবাদিকদের ডেকে নিয়ে  হেনস্তা করা হয়েছে। পরে অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আমাদের সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews