রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রেজুখালে বিজিবির অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার রেজুখাল বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ফাতেমা (২৭) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।আটককৃত ফাতেমা টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চালবাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুরুল এবং মাতার নাম লতিবা বলে জানা গেছে।জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানোর সময় রেজুখাল বিজিবি চেকপোস্টে কর্তব্যরত সদস্যরা ফাতেমার শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews