বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩ উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক জনগণ সেবায় আমাদের একমাত্র লক্ষ্য সুখে দুখে যাকে পাই সে আমাদের সেলিম ভাই অঙ্গীকার: দুর্নীতি, অনিয়ম ও দালালমুক্ত সেবা নিশ্চিত করা হবে পরিবর্তন ও উন্নয়নের পক্ষে আমাদের অঙ্গীকার খুলনার রূপসায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক  ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম আমির খসরু

উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম,কক্সবাজারের উখিয়া

উপজেলার হাজীরপাড়া এলাকায় র‍্যাব-১৫ পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ শাকিলা শারমিন রেশমি নামে এক নারীকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটক শাকিলা শারমিন রেশমি স্থানীয়ভাবে শিল্পী ইদ্রিসের স্ত্রী হিসেবে পরিচিত।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

তবে এ বিষয়ে র‍্যাব-১৫-এর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। র‍্যাব জানিয়েছে, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অভিযানের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর অভিযানের পূর্ণাঙ্গ তথ্য, উদ্ধার হওয়া আলামত এবং মামলার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews