রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
নাগরিক সেবায় নতুন উদ্যোগ: চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের জট, আর্থিক ক্ষতির শঙ্কা অনেক প্রতিষ্ঠানের অভয়নগর নওয়াপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু  চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৬২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ শায়েস্তাগঞ্জে জনতার হাতে আটক দুই ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে গিয়ে গৃহবধূ নিখোঁজ শিক্ষার মান পুনরুদ্ধারে সরকার আপসহীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ত্রুটির তদন্ত চলছে

অভয়নগর নওয়াপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু 

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

এম, মাহবুব নান্নু

যশোর জেলা প্রতিনিধি

তাং- ১৮/০৭/২০২৬ ইং

 

যশোরের অভয়নগর উপজেলায় যশোর-খুলনা মহাসড়কে নওয়াপাড়া নূরবাগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উসমান ফকির (৭৭) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত উসমান ফকির নওয়াপাড়া পৌরসভার ধোপাদী গ্রামের বাসিন্দা। তিনি সাতজন সন্তানের জনক।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার দুপুরে বাজারের কাজ শেষে বাড়িতে ফিরছিলেন তিনি। নূরবাগ মোড়ে রাস্তা পারাপারের সময় খুলনাগামী দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ১১-৮৪০৮) তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এঘটনার স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

 

ঘটনার বিষয়ে জানতে চাইলে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ বলেন, ট্রাক ও চালক আটক করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

বিক্ষুব্ধ জনতা এই দুর্ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও হাইওয়ে পুলিশের গাফিলতিকে দায়ী করেছেন।

 

বিক্ষুব্ধ জনতারা অভিযোগ করে বলেন, নূরবাগে মহাসড়কের দুই পাশে নির্দিষ্ট মাসোহারার বিনিময়ে ইজিবাইক আর মাহেন্দ্রা স্ট্যান্ড গড়ে উঠেছে। মহাসড়কের দুই পাশ দিয়ে ভ্রাম্যমাণ দোকানপাট বসিয়ে চলছে রমরমা ব্যাবসা বাণিজ্য। এছাড়াও যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানো নামানো কারণে সাধারণ পথচারীদের হাঁটার জায়গা থাকেনা। যার ফলে প্রায় প্রতিনিয়তই এধরনের ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews