শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

পাইকগাছায় সাবেক এমপি রশীদুজ্জামানের তিনদিনের রিমান্ড মজ্ঞুর

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

মোঃ বাবুল সানা

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানকে জামিন ও রিমান্ড শুনানির জন্য আদালতে উঠানো হয়েছে। উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত জামিন না মজ্ঞুর ও তিনদিনের রিমান্ড মজ্ঞুর করেন। গত ১৬ অক্টোবর বুধবার ভোর রাতে তাকে পুটুয়াখালীর মহিপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে র‍্যাব -৬ ও র‍্যাব -৮ যৌথ অভিযানে গ্রেপ্তার করেন। ১৭ অক্টোবর বৃহস্পতিবার তাকে খুলনার পাইকগাছা থানায় সোপর্দ করা হয়। পরে তাকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ২০২২ সালের একটি মারামারি বিস্ফোরক দ্রব্য আইনে তাকে গ্রেপ্তার করা হয়।বুধবার সকালে সরকার পক্ষ তার ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। জামিন শুনানিতে আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড,শেখ তৈয়েব হোসেন নুর ও বিপক্ষে ছিলেন বিএম ইকরামুল হক। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত জামিন নামজ্ঞুর ও তিন দিনের রিমান্ড মজ্ঞুর করে থানা হেফাজাতে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন । এদিকে রশীদুজ্জামানকে আদালতে নেয়ার সময় তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের বের হয়। উপজেলা বিএনপি সিনিয়র নেতা এসএম এনামুল হক আসলাম পারভেজের নেতৃত্বে মিছিলে অংশ নেয় বিএনপি, অংগ সংগঠন ও সাধারণ জনগণ। এসময় সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রশীদুজ্জামানকে কঠোর নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews