1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প 

  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

হারুন অর রশিদ সুন্দরগঞ্জ গাইবান্ধা উপজেলা প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদলে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পরিবর্তে গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে প্রায় চার শতাধিক গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

রোববার (২৭ অক্টোবর) দিনব্যাপী সুন্দরগঞ্জ পৌরশহরের স্বাধীনতা চত্ত্বরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এর আগে, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক আশেক আলী বিএসসি, এম এ গাফফার মোল্লা, মুসা কালিমুল্লাহ, মতিয়ার পারভেজ, আসাদুজ্জামান খন্দকার মাসুদ, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান লিপু, যুগ্ম-আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, যুগ্ম-আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান রাসেল, যুগ্ম-আহ্বায়ক ইদ্রিস আলী, যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেন।

পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আলম জামান মিন্টু, যুগ্ম-আহ্বায়ক জিন্নাহ আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব আবু সোলাইমান লিচু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোনারুল ইসলাম মোনা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আজম, সদস্য সচিব মতিয়ার রহমান, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক রাশেদুল হক খন্দকার রতন, সদস্য সচিব ফিরোজ কবির, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম প্রমূখ।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, কিডনি, ডায়াবেটিস, ব্লাড প্রেসার পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়সহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হয়। মেডিকেল ক্যাম্পে চার শতাধিক মানুষকে এ সেবা দেয়া হয়। এসময় ফ্রি চিকিৎস্যা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট