শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

ঝালকাঠিতে জেলা বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ গঠন সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা সিকদার, ঝালকাঠি জেলা প্রতিনিধি

 

ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ০২ নভেম্বর ২০২৪ ইং রোজ শনিবার বিকেল ০৪ ঘটিকায় জেলা বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় এডভোকেট আনোয়ার হোসেন অনু, মু আল আমীন বাকলাই  এস এম হুমায়ুন কবীর, ইলিয়াস শিকদার ফরহাদ ও আমির হোসেন তালুকদারকে উপদেষ্টা এবং আলহাজ্ব  ফিরোজ আহমেদকে আহ্বায়ক ও শিক্ষক রবীন্দ্রনাথ মল্লিককে সদস্য সচিব করে ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পূর্বক অনুমোদন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহ্বায়ক  আনোয়ার হোসেন গাজী, কাজী খলিলুর রহমান, আক্কাস শিকদার, প্রশান্ত দাশ হরি, কামাল হোসেন মল্লিক, বি এম ফাইজুর রহমান, কে এম জুয়েল, হুমায়ুন কবীর খান, বি এম সালেক, নির্বাহী সদস্য এস এ জুয়েল হাওলাদার, ফারুক সরদার, মনজুরুল ইসলাম, কবিতা হাওলাদার, মোঃ সুমন, নজরুল ইসলাম, শাহ আলম, জহিরুল ইসলাম,  তাসলিম উদ্দিন খান, মোস্তাফিজুর রহমান, শ্রেয়া মল্লিক,  ইমরান হোসেন প্রমূখ।এছাড়াও ঝালকাঠির প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে দুইজন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, মু আল আমীন বাকলাই, ইলিয়াস শিকদার ফরহাদ, সাংবাদিক আক্কাস  সিকদার, ফিরোজ আহমেদ, রবীন্দ্রনাথ মল্লিক, মন্জুরুল ইসলাম। সভায় বক্তারা ঝালকাঠি জেলার গ্রাহকদের বিগত সরকারের সিন্ডিকেট করা ১২৫০০/ টাকার প্রিপেইড মিটার চাপিয়ে না দিয়ে বর্তমান ডিজিটাল মিটার অব্যাহত রাখা, ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং না করা, সাধারণ মানুষদের জন্য কম দামে মিটার সরবরাহ করা, গ্রাহকদের জন্য ফ্লাট রেটে বিদ্যুৎ দেয়া বিষয়ে দাবি জানান। সভায় অতি শীঘ্রই এই বিষয়ে জেলা প্রশাসক ও বিদ্যুৎ বিভাগকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews