1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জের হরিরামপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬): সারাদেশে আটক ৫০৪ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস  এর সফল সমাপ্তি আখাউড়ায় ২ বছর আগে মৃত ব্যক্তি মারামারি মামলার আসামী  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ বরিশালের মুলাদিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার  ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজ-ককটেল উদ্ধার  ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই  লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়

বরগুনার আমতলী পশুর হাটে বিক্রেতাদের কাছ থেকে অবৈধভাবে চাদা নেয়ার অভিযোগ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান,

বরগুনা জেলা প্রতিনিধি

বরগুনা জেলার আমতলী উপজেলায় গরুর বাজারে চলছে অন্যায় ভাবে চাঁদের গ্রহণ। সরকারি নিয়মের তোয়াক্কা না করে বিক্রেতার কাছ থেকে চাদা নেয়ার অভিযোগ উঠে। প্রতি বুধবার এই বাজার বসে। বাজারের দিন গড়ে ৫০০ শতাধিক গরু বিক্রি হয় এই বাজারে। স্থানীয় একাধিক গরু বিক্রেতারা অভিযোগ করেছেন মেমোর বাহিরে বলদ গরু প্রতি ২০০ টাকা এবং গাভী গরু প্রতি ৩০০ টাকা করে চাদা নেওয়া হয়।চাঁদার টাকা কেন নেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তাদেরকে বলা হয় মসজিদ উন্নয়নের জন্য এবং গরুর মাঠ পরিষ্কার করার জন্য এই টাকা নেওয়া হয়। মেমো বই চেক করে দেখা যায় বিভিন্ন এমাউন্টের মেমো। কোনটা ১০০০,১২০০,১৫০০ ২০০০ টাকা এরকম হারে নিচ্ছে। যে সমস্ত পাইকার একাধিক গরু কিনে তাদের ক্ষেত্রে গরু-প্রতি ৬০০ টাকা বা ৭০০ টাকা হারে নেওয়া হয়।

বেল্লাল নামের বিক্রেতা বলেন, একটা বাছুরসহ গাই গরু বিক্রি করেছি আমার কাছ থেকে রশিদ না নিয়ে ৩০০ টাকা চাদা নিয়েছে।

বরগুনার পুরাকাটা থেকে আসা মনির নামের একজন বিক্রেতা বলেন,এখানে গরু বিক্রি করতে আসলে গরু প্রতি ২০০ থেকে ৩০০ টাকা করে অতিরিক্ত চাঁদা দিতে হয়।

বাজার ইজারাদার মোতাহার মৃধা।তিনি দলীয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি আমতলী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। সাবেক ইউপি চেয়ারম্যান। সাথে কথা বললে তিনি বলেন,ভ্যাট এবং কর দিতে হয় তিনি দক্ষিণ বঙ্গ জেলা প্রতিনিধিকে বলেন আপনি রিপোর্ট করে দেন যারা ইজাড়া দিয়েছে এটা তারা বুঝবে।

এ বিষয়ে পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুন বলেন,রিসিভের বাহিরে অতিরিক্ত কোন চাঁদা নেওয়ার কোন অপশন নেই।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, এমন কোন অভিযোগ আগে পাইনি,মেমোর অতিরিক্ত ২০০ বা ৩০০ টাকা নেওয়ার কোন অপশন নেই বিষয়টি আমরা অতি গুরুত্ব সহকারে দেখবো।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন,এরকম কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।

বাজারের গরু বিক্রেতাদের প্রত্যাশা তারা যাতে চাদা দেওয়ার থেকে পরিত্রাণ পেতে পারে এইজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট