শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী 

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু, আহত তিন 

  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

হাজ্বীঃআসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

নিহত তিনজন হলেন, মোস্তাকিম রহমান মাহিন (২২), মোজাম্মেল হোসেন (২৩) ও জুবায়ের রহমান সাকিব (২৩)।

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বিআরটিসি দোতলা বাসে বিদ্যুতায়িত হয়ে মাহিন (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এ ঘটনা ঘটে। বিআরটিসি দোতলা চলন্ত বাসটি রাস্তার পাশ দিয়ে রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ সময় আহত পাঁচ শিক্ষার্থীকে গুরুতর অবস্থায়

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আরাফাত হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ছয়টি দোতলা বিআরটিসি বাস, তিনটি মাইক্রোবাসে ৪৬০ শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তার পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়ালে তাতে ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে মাহিন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বাকি দুজন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews