শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার গতকাল সোমবার (২৫ নভেম্বর) ভারতের ২০৫০ পিলার এলাকায় সোমবার বিকাল ৪ টার দিকে ভারতীয় বিএসএফের গুলিতে রুকন উদ্দিন (৩৬) ও জাকির হোসেন (৩৩)নামের দুই যুবক গুরুতর আহত হয়েছে।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানাগেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার ভারতের ২০৫০ সীমান্ত দিয়ে সোমবার বেলা ৪টার দিকে ১২/১৪ জনের একটি চোরাকারবারী দল অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে প্রতিহত করে গুলি ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন গুলি বিদ্ধ হলেও রুকন উদ্দিন (৩৬) ও জাকির হোসেন(৩৩) নামের দুই যুবককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎক।

আহত রুকন উদ্দিন নেত্রকোনার বাহার হাট্রা গ্রামের আজিজ মিয়ার ছেলে এবং জাকির হোসেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মো. আজিজুল ইসলাম বলেন, দুইজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরী বিভাগে এসেছে। তাদের মুখে, হাতে ও শরীরে গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্ণেল এ. এম জাবের বিন জব্বার বলেন, চোরাকারবারীরা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ গুলি করেছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সীমান্তে গুলি চালানোর প্রতিবাদে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews