রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আখাউড়া দিয়ে মাছ গেলো সাত সকালে, হোটেল সেবা বন্ধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকেই মাছ রপ্তাানি শুরু হয়, যা অন্য কয়েকদিনের চেয়ে একটু আগেভাগে। ভারতীয়দের অনুরোধের প্রেক্ষিতে একটু তাড়াতাড়ি মাছ পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানান, ভারতীয় ব্যবসায়িরা বাংলাদেশিদেরকে আগে থেকেই জানিয়ে দেন যে মঙ্গলবার যেন তাড়াতাড়ি মাছ পাঠানো হয়। কেননা, আমদানি-রপ্তানি বিষয়ে তাদের একটি সভা আছে। ওই সভা থেকে কিছু বার্তা দেওয়া হতে পারে বাংলাদেশকে।

বাংলাদেশি ব্যবসায়িরা অবশ্য মনে করছেন, আর যাই হোক হুট করে মাছ আমদানি বন্ধ করবে না। কেননা, ওপারের সেভেন সিস্টার্স বলে খ্যাত সাতটি রাজ্যে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

এদিকে মাছ আমদানিতে আগ্রহ থাকলে ওপারে বাংলাদেশিদের জন্য হোটেল পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে । সোমবার ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর আগে আইএলএস নামে এজটি হাসপাতাল বাংলাদেশিদেরকে চিকিৎসা সেবা দিবে না বলে ঘোষণা দেয়।

চিন্ময় দাস গ্রেপ্তার ইস্যুতে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি চলছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ত্রিপুরাসহ বিভিন্নস্থানে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সেদেশে বাংলাদেশি পতাকা পুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ সোমবার ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারি হাই কমিশনারের আগরতলার কার্যালয়ে হানলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে অবশ্য দুঃখ প্রকাশ করা হয়।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ি নেসার ভূইয়া জানান, মঙ্গলবার সকাল থেকেই মাছ যাওয়া শুরু হয়েছে। আরো মাছ যাচ্ছে। নিজেদের মধ্যে আলোচনা আছে জানিয়ে তারা আগেভাগে মাছ দিতে বলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews