রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীপুরে খেজুরের রস খেতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সাব্বির এর

  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে আঞ্চলিক সড়কে দ্রুতগতির দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাব্বির হোসেন নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার বন্ধু আদিল। আজ বুধবার সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার টেংরা টু জৈনা বাজার আঞ্চলিক সড়কের চায়না ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত স্কুলছাত্র সাব্বির হোসেন (১৬) উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহারা গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। আহত আদিল একই স্কুলের শিক্ষার্থী।

নিহতের স্বজন সজীব আহমেদ বলেন, আজ সকালে দুই বন্ধু সাব্বির হোসেন ও আদিল মোটরসাইকেলে চেপে পাশের গ্রামে খেজুরের রস খেতে রওনা হয়। তাদের মোটরসাইকেলটি জৈনা বাজার টু টেংরা আঞ্চলিক সড়কের চায়না কোম্পানি এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক সাব্বির হোসেন মারা যায়। গুরুতর আহত হয় অপর বন্ধু মোটরসাইকেল আরোহী আদিল। আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আদিলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews