রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ২ কোটি টাকার অধিক মুল্যের অবৈধ ভারতীয় মালামাল জব্দ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান (টাস্কফোর্স) পরিচালনার মাধ্যমে দুই কোটি টাকার অধিক মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে।

সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী আদর্শ সদর উপজেলার অন্তর্গত বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৭৩/৩-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সদর রসুলপুর রেলষ্টেশন নামক স্থানে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাবা তানজিনা জাহান এর নেতৃত্বে বিজিবি কর্তৃক একটি চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্স অভিযানে বর্ণিত স্থান হতে ২,০৬,২৯,০৭০/- (দুই কোটি ছয় লক্ষ ঊনত্রিশ হাজার সত্তর) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার বাঁজি-৪,৬০,৯৮১ পিস, মেহেদী-১৪,৭১৪ পিস, প্লেইং কার্ড- ১৫৭৫ প্যাকেট এবং স্কীন সাইন ক্রিম-৪,৩২০ পিস জব্দ করা হইয়াছে।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হইয়াছে। সীমান্তে বিজিবির নিয়মিত অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews