রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোলার তজুমদ্দিন উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর চুরি ও হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উদ্ঘাটন

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ভোলা জেলা প্রতিনিধি

করেছে তজুমদ্দিন থানা পুলিশএই ঘটনায় জড়িত প্রধান আসামীসহ মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রধান আসামী মোঃ পারভেজ (২৬) ইতোমধ্যে আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেজানা যায়, গত ২৭ এপ্রিল রাত থেকে ২৮ এপ্রিল ভোরের মধ্যে শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ শম্ভুপুর এলাকার আল-আমিনের বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে বাড়ির তিন সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েনঅচেতন অবস্থার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগীদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সী শামছুল হক খাঁ ২৯ এপ্রিল ভোরে মৃত্যুবরণ করেন এ ঘটনায় ভুক্তভোগী আল-আমিন তজুমদ্দিন থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১ মে রাত ১টা ৪০ মিনিটে লালমোহন এলাকা থেকে প্রধান আসামী পারভেজকে গ্রেফতার করা হয়তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী জসিম (৪৬)কেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে। তজুমদ্দিন থানা পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। ভোলা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews