রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

টেকসই কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং মানসম্মত কৃষিপণ্য নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধায় এক ব্যতিক্রমধর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিডের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার ৭১ জন ডিলার ও রিটেইলার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

“উত্তম কৃষি চর্চায় টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক এই কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ বীজ ব্যবহার, সঠিক সার ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির ওপর বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে কৃষির গুণগত মান উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া হয়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) খামারবাড়ি, মোঃ আতিকুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম, সদর কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সোহেল রানাএছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের ব্র্যাক সিডের রিজিওনাল ম্যানেজার মোঃ রশীদুল ইসলাম, কোয়ালিটি মনিটরিং অফিসার মোঃ নাজমুল হাসান, জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মোঃ সাখাওয়াত হোসেন, সিনিয়র টিএসও মোঃ রেজাউল করিম, টিএসও আব্দুর রব (গাইবান্ধা), টিএসও জান্নাতুন নাঈম সুনান এবং বিপিও মমিনুল ইসলামবক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিকে টেকসই করতে হলে নিরাপদ ও উন্নতমানের বীজ ব্যবহারের কোনো বিকল্প নেই। একই সঙ্গে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, ডিলার ও রিটেইলারদের মাধ্যমে কৃষকদের কাছে সঠিক তথ্য ও মানসম্পন্ন উপকরণ পৌঁছে দিলে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবেকর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তারা কৃষকদের আরও কার্যকরভাবে সহায়তা করতে পারবেন। সেই সাথে ৭১ জন ডিলার ও রিটেইলারদের মাঝে গত বছেরর আমন ধানবিজ বিক্রয়ের চাহিদা পুরনে প্রাপ্য উপহারস্বরূপ পন্য তাদের হাতে তুলে দেনঅনুষ্ঠানের আয়োজকরা আরো জানান, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষিকে আরও আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা হবে। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গাইবান্ধা জেলা টেকসই কৃষি উন্নয়নে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews