1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল, সম্পাদক তারেক গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ নজরুল জন্মজয়ন্তী উদযাপন: ত্রিশালে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আটক  বিশ্ব গণমাধ্যম দিবসে বাঘা মডেল প্রেসক্লাব সভাপতির শুভেচ্ছা টেকনাফে ‘সাবের ডাকাত’ বাহিনীর তাণ্ডব: নবম শ্রেণির ছাত্রী গুরুতর আহত, এলাকায় চরম আতঙ্ক যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক কারাগারে  গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৮ বসরেও উৎপাদনে যেতে পারেনি সিরাজগঞ্জের বায়ু বিদ‍্যুৎ কেন্দ্র

টেকনাফে ‘সাবের ডাকাত’ বাহিনীর তাণ্ডব: নবম শ্রেণির ছাত্রী গুরুতর আহত, এলাকায় চরম আতঙ্ক

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক, টেকনাফ: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সশস্ত্র ডাকাত দলের হামলায় এক নবম শ্রেণির স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছেশনিবার (২ মে) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিনের বসতঘরে চিহ্নিত সন্ত্রাসী সাবের আহমদের নেতৃত্বে একদল অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে। টিনের চাল ও বেড়া কেটে তারা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট শুরু করেএসময় ঘরে থাকা কানজর পাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ইসমত আরাকে পিস্তলের বাট দিয়ে আঘাত করা হলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়ডাকাতরা ঘর থেকে নগদ প্রায় ৮০ হাজার টাকা ও আনুমানিক ১৩ আনা স্বর্ণালংকার লুট করে নেয়। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরাস্থানীয়দের দাবি, সাবের আহমদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ডাকাতি, মাদক ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় নাআহত মেয়েকে নিয়ে দিশেহারা বাবা বেলাল উদ্দিন জানান, হামলাকারীরা তার মেয়েকে নির্মমভাবে আঘাত করেছে এবং পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি সাবের আহমদসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেনএদিকে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছেএ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আর কতদিন চলবে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে কি না। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট