1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকার নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার হোসাইন আহমদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজের উপরদিয়ে চলাচল ভোগান্তিতে হাজারো মানুষ ।  লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস বগুড়ায় জ্বীন তাড়ানোর নামে স্কুলছাত্রীকে ধ*র্ষণ: সেই কথিত কবিরাজ গ্রেফতার

ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজের উপরদিয়ে চলাচল ভোগান্তিতে হাজারো মানুষ । 

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

কামরুজ্জামান (কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি :

 

 

নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের তিস্তা বাঁধেরপাড় এলাকায় বিএসসি পাড়া গ্রামের অবস্থিত জোড়া তালি ঝুঁকিপূর্ণ একটি  কাঠের তৈরি ব্রীজ। এই ঝুঁকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে যাতায়াত করে বিএসসি পাড়া ও তিস্তা বাঁধেরপাড় এলাকার হাজারো মানুষজন।  প্রায় ২ হাজার মানুষের যাতায়াতে একমাত্র ভরসা এই কাঠের ব্রীজটি। তবে ব্রীজটি  বর্তমানে ঝুঁকিপূর্ণ । দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষজন চরম ভোগান্তিতে রয়েছেন বলে জানাগেছে। ওই এলাকার মানুষজন অনেকে বলেন, বর্ষাকালের মৌসুম এলে তলিয়ে যায় কাঠের ব্রীজটি এতে করে মানুষজনের যাতায়াতের  কষ্ট হয়।শুধু তাই নয় কোমলমতি শিক্ষার্থীরা এই ব্রীজের উপর দিয়ে যাতায়াত করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়। এমনকি কৃষিকাজের জন্য অনেকে চলাফেরা করেন। ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়া তাদের চলাচল ও কৃষি কাজের বিঘ্ন ঘটে এবং কৃষি ফসল নিয়ে আসাটাও তাদের অনেক কষ্ঠ হয় বলে জানান। আরো বলেন রিক্সা, ভ্যান, মটরসাইকেল, বাইসাইকেলসহ ইত্যাদি যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হয় কেননা এই ঝুঁকিপূর্ণ বৃষ্টির বর্তমানে বেহাল অবস্থা । বাঁদরপাড়া এলাকায় কেউ যদি খুবই অসুস্থ হয়ে পড়ে যায় দ্রুততাকে চিকিৎসা সেবার জন্য নিয়ে আসতে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়ে যায়। ওই এলাকার মানুষজন আরো অনেকে বলেন, যদি এখানে একটি ব্রিজ নির্মাণ হতো তাহলে এই এলাকার মানুষজনদের এই ভোগান্তি আর পোহাতে হবে না। এ বিষয়ে শৌলমারী ইউ পি চেয়ারম্যান নুরুজ্জামান (জামান)বলেন ঐ এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ব্রীজের জন্য তাই আমি উপজেলা প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি যাতে ব্রীজটি দ্রুত বরাদ্দকৃত হয়। এবং জনগণের চলাচলের সুবিধা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট