রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন(দুদক) এর গনশুনানি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অদ্য (৬ মে) বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত এবং রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থেকে নানা দিক তুলে ধরে মতবিনিময় করেন ,স্থানীয় বিভাগের উপ-পরিচালক(ডিডিএলজি) মুশফিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া, গাইবান্ধা জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেনপ্রায় ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় দুদকের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১১ ই মে গাইবান্ধা জেলা ইনডোর ষ্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হবে। তারা আরো জাবান, এই গনশুনানিকে সামনে রেখে সচেতন নাগরিকদের সুবিধার্থে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১ টি, শহরের পাবলিক লাইব্রেরী সামনে ১ টি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এর কার্যালয়ের সামনে ১ টি সহ মোট ৩ টি স্থানে অস্থায়ী অভিযোগ বক্স উম্মুক্ত স্থানে সচেতন নাগরিকদের জন্য বসানো হয়েছেএর পাশাপাশি সাধারন জনগনের মাঝে লিফলেট বিতরণ, মাইকিং করা হচ্ছে। জেলার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুর্ণীতিগ্রস্থ কর্মকর্তাদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। গণশুনানিতে ভুক্তভোগীরা যাতে অভিযোগ নিয়ে আসতে পারে সে ব্যাপারে সকলকে কাজ করতে হবেঅপরদিকে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে, দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের নানা দুর্ণীতির অভিযোগ মৌখিক ভাবে অবহিত করা হয়। গণমাধ্যমকর্মীরা প্রত্যাশা করেন এই কার্যক্রমের ফলে দুর্ণীতি সম্পুর্ন ভাবে নির্মুল করা না হলেও অনেকটা নিয়ত্রনে আসবে বলে বিশ্বাস করেন।

বার্তা প্রেরকমোঃ আবু জাফর মন্ডলঃ,মোবাইল নম্বর -০১৭৩৭৫৭০০৮০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews