
মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া ০৭ মে, ২০২৬
বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে বড় পদক্ষেপ নিল সরকার। বগুড়া বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরের লক্ষে আজ বৃহস্পতিবার (৭ মে) উচ্চ পর্যায়ের একটি সরকারি প্রতিনিধি দল এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছেন।পরিদর্শনে উপস্থিত ছিলেন দেশের বিমান যোগাযোগ ও স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রতিনিধি দলে ছিলেন সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ ও বিমান বাহিনীর প্রধান আফরোজা খানম রিতা, মাননীয় মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।রশিদুজ্জামান মিল্লাত, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়মীর শাহে আলম, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রধান, বাংলাদেশ বিমান বাহিনীপরিদর্শনের প্রেক্ষাপটপ্রতিনিধি দলটি বিমানবন্দরের বর্তমান অবকাঠামো পর্যবেক্ষণ করেন এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য প্রয়োজনীয় জমি ও কারিগরি দিক নিয়ে আলোচনা করেন। পরিদর্শনে আসা মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ জানান, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে বগুড়াকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে আকাশপথে সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নেই। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।গুরুত্বপূর্ণ বিষয়সমূহ গুলো হচ্ছে বিমানবন্দরটিকে আধুনিক রানওয়ে, টার্মিনাল এবং কার্গো সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা। উত্তরবঙ্গের কৃষি ও শিল্পজাত পণ্য দ্রুত বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি।বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাহিনীর যৌথ তদারকিতে প্রকল্পের কাজ এগিয়ে নেয়া।পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন চূড়ান্ত করার নির্দেশনা দেন। বগুড়ার আপামর জনসাধারণের মাঝে এই পরিদর্শনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে