
রেশমা বেগম, ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কুতুবা ইউনিয়নের রজব আলী দারোগাবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী যুবক ইউসুফের বসতঘরসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে ফায়ার সার্ভিসের পিছনে জোর মসজিদের পরবর্তী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে প্রায় ১০ মণ চাল, ২০ ভি সুপারি, ২ মণ ডাল, ২ মণ ধান, নগদ ৩৫ হাজার টাকা এবং ঘরের নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারটি মানবেতর অবস্থায় পড়েছেক্ষতিগ্রস্ত ইউসুফ একজন প্রতিবন্ধী ব্যক্তি। তার পিতা আব্দুল মজিদ দারোগা মৃত হওয়ায় পরিবারটির উপার্জনের পথও সীমিত বলে জানা গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সবকিছু আগুনে ভস্মীভূত হয়এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।