রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী ও বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা”-এর ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি ও বন্ধ ঘোষণা উপলক্ষে এক দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল জনাব আব্দুল কাদের চৌধুরী (আঁকা বাবুল)। এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, হেফজখানার দায়িত্বশীলগণ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেনআলোচনা সভায় বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা বলেন, একটি সুশিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন প্রজন্মই দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদেরকে কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনার আহ্বান জানান বক্তারাবক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয় রোধে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসা শুধু শিক্ষা প্রদানই নয়, বরং এতিম ও অসহায় শিশুদের লালন-পালন এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা দেশবাসী এবং প্রবাসী ভাই-বোনদের কাছে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, হেফজখানার কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সফলতার জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির উন্নয়নমূলক কার্যক্রমে সকলের সহযোগিতা প্রত্যাশা করা হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, মাদ্রাসার সার্বিক উন্নয়ন, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews