1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ১ম সাময়িক পরীক্ষা সমাপ্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে বিদেশী রাইফেল ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রাম গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃমাদ্রাসা পরিদর্শনে নগদ অনুদান ও সরকারি সহায়তার আশ্বাস দিলেন এমপি শামীম কাওছার লিনকগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নং হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম কাওছার লিনকনঅনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন ও আধুনিক অবকাঠামো নির্মাণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় বিদ্যালয়টির বহুতল ভবন নির্মাণ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবন নির্মিত হলে এলাকার ছাত্রীদের লেখাপড়ার মান আরও উন্নত হবে এবং আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে।ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর সংসদ সদস্য শামীম কাওছার লিনকন হরিরামপুর ইউনিয়নের ক্রোড় গাছা এলাকায় অবস্থিত আবু বক্কর সিদ্দিক হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসার সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের সংস্কার ও মেরামত কাজের জন্য তাৎক্ষণিকভাবে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে সরকারি অনুদানের ব্যবস্থারও আশ্বাস দেনপরিদর্শন শেষে তিনি হরিরামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান এবং ইউপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রংপুর পলিটেকনিক কলেজের অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শাহীদ, ৯ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম বিপ্লব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাকিনুর রহমান মন্ডল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমীন মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গঅনুষ্ঠানে বক্তারা এলাকার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়নে সংসদ সদস্যের ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষা ও সামাজিক উন্নয়ন আরও বেগবান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট