রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক 

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের

তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে চলমান ধান কাটা ও ধান শুকানোর সর্বশেষ অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান মানিক।আজ মঙ্গলবার বিকেলে পরিদর্শনকালে তিনি হাওরের বিভিন্ন স্থানে কৃষকদের ধান শুকানোর কার্যক্রম ঘুরে দেখেন এবং আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় দ্রুত ধান ঘরে তোলার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আশিস আচার্য, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান,সাংবাদিক রোকন উদ্দিন, আবুল কাসেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

মাটিয়ান হাওরের স্থানীয় কৃষকরা জানান,চলতি মৌসুমে হাওরের অধিকাংশ ধান কাটা শেষ হয়েছে এবং বর্তমানে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ধান শুকানোর কাজে। তবে এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হাওরাঞ্চলের অনেক রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ধান ঘরে তুলতে নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে, কোনোভাবে ধান ঘরে তুলতে পারলেও গবাদিপশুর খাদ্য, বিশেষ করে খড় ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে আগামী দিনগুলোতে এলাকায় গরুর খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।কৃষকরা যেন তাদের গবাদিপশু নিয়ে সংকটে না পড়েন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় সহায়তা ও গরুর খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হলে কৃষকরা অনেকটা স্বস্তি ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান মানিক কৃষকদের উদ্দেশ্যে বলেন, ধান শুকানো শেষে যত দ্রুত সম্ভব নিরাপদে ঘরে তুলে রাখতে হবে, যাতে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ক্ষয়ক্ষতির শিকার না হতে হয়। তিনি আরও বলেন, চলতি মৌসুমে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করা হচ্ছে, যাতে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়া যায়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews