রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা 

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কৃষি সম্প্রসারণ অফিসের হলরুমে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে এক দিনব্যাপী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করা এবং উন্নত জাতের হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ খালিদ মাহমুদ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রশিদুল ইসলাম, মোঃ সাকোয়াত আলী, মোঃ আব্দুর রব, জান্নাতুন নাঈম সুনান এবং মোঃ মমিনুল ইসলাম মমিন।কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিতে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। বিশেষ করে হাইব্রিড ধানের চাষে সঠিক পরিচর্যা, সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন এবং সময়মতো কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকরা অধিক ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হবেন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হলে তারা আরও বেশি উৎপাদনে সক্ষম হবেন।কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ খালিদ মাহমুদ বলেন, “হাইব্রিড ধান চাষে আধুনিক কলাকৌশল অনুসরণ করলে স্বল্প জমিতেও অধিক ফলন পাওয়া সম্ভব। কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”অনুষ্ঠানে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে কৃষকদের মাঝে উন্নত মানের হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। বীজ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে কৃষকদের জন্য অত্যন্ত উপকারী বলে মন্তব্য করেনকর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা জানান, আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ ও উন্নত বীজ পেলে তারা আরও বেশি আগ্রহ নিয়ে হাইব্রিড ধানের চাষ করবেন। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের জীবনমানেরও উন্নয়ন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews