
কামরুজ্জামান (কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলা জলঢাকা উপজেলা জামায়াতের আয়োজনে এক ত্রৈমাসিক রোকন
সম্মেলন আজ ১৪/০৫/২৬ ইং রোজ বৃহস্পতিবার বিকালে জলঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।
রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা আমীর ও নীলফামারী -১ (ডোমার-ডিমলা)আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি
অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী -৩ (জলঢাকা) আসনের এমপি
অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা
প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন,জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল,
ডিমলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর
কাজী হাবিবুর রহমান ও জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান প্রমুখ। সভাটি পরিচালনা করেন
উপজেলা জামাতের সেক্রেটারি মোয়াম্মার আল হাছান।