1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত পুষ্পধারা হাউজিংয়ের আড়ালে প্রতারণার ফাঁদ, দুদকে অভিযোগ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৩২ হাজার ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের ডাক অশ্রুতে ভেজা বিদায় : এক আলোকবর্তিকার প্রস্থান, কাঁদলো পুরো বিদ্যালয় হোয়াইক্যং কাঞ্জরপাড়ায় অস্ত্র মামলার পলাতক আসামি নবী হোসেন ওরফে ‘লাদেন’ র‍্যাবের হাতে আটক সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা অনুষ্ঠিত রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি বাঘায় ফেসবুকে মাদক ব্যবসায়ীর ভূয়া তালিকা: আতঙ্কে সাধারণ জনগণ  রেজুখালে বিজিবির অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৩২ হাজার ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়বৃহস্পতিবার (১৪ মে) রাতে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেনরী”-এর সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালায়তল্লাশীকালে প্রাইভেটকারটির সামনের বাম্পারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৬টি কার্টনে থাকা মোট ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়এ ঘটনায় প্রাইভেটকার চালক মো. তারেক (২৩)কে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার গোদারপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেনবিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট