রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃ সজিব খন্দকার পবনাপুরঃ 

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের সহোযোগিতায়, শিশুদের মধ্যে সাংবাদিকতার মৌলিক জ্ঞান ও গণমাধ্যম সচেতনতা তৈরির লক্ষ্যে গাইবান্ধায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দিনব্যাপী শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৫ মে ) সকালে গাইবান্ধা শহরের সার্কুলার রোডস্থ দেশি ভোজ কমিনিটি রেস্টুরেন্ট কনফারেন্স মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম, সময় টিভির গাইবান্ধা প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এতে শিশুদের সংবাদ লেখা, তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ, ছবি ও ভিডিও ধারণ, নৈতিক সাংবাদিকতা এবং সত্যনিষ্ঠ প্রতিবেদন তৈরির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।বক্তারা বলেন, শিশু বয়স থেকেই সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করা গেলে তারা ভবিষ্যতে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে এ ধরনের কর্মশালা শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews