শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৪০ বছর পর দখলমুক্ত হলো শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২৫ কোটির জমি

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

আইন-শৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রীর নির্দেশের পর প্রশাসনের উচ্ছেদ অভিযা:দীর্ঘ ৪০ বছর পর অবশেষে দখলমুক্ত হলো বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অন্তত ২৫ কোটি টাকা মূল্যের ৪১ শতক সরকারি জমি। প্রভাবশালী চক্রের অবৈধভাবে তৈরি করা মার্কেট ও বাসাবাড়ি গুঁড়িয়ে দিয়ে এই জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন।শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেনদীর্ঘদিনের দখলদারিত্ব ও কোটি কোটি টাকা আত্মসাৎস্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার দশক ধরে বিদ্যালয়ের এই মূল্যবান জমিটি একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক দখল করে রেখেছিল। বিদ্যালয় কর্তৃপক্ষের বারবার দাবি সত্ত্বেও তারা সেখানে বহুতল মার্কেট ও আবাসিক স্থাপনা নির্মাণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। অভিযোগ রয়েছে, এই চক্রের অন্যতম প্রধান দখলদার ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক, যার একার দখলেই ছিল প্রায় ২০ শতক জমি। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্যে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।যেভাবে শুরু হলো উদ্ধার প্রক্রিয়াগত ১১ মে উপজেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় কয়েকজন সদস্য বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে আনেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে প্রতিমন্ত্রী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তদন্তে সরকারি জমি দখলের সত্যতা প্রমাণিত হওয়ার পর পরই আজ এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।দীর্ঘ ৪০ বছর ধরে বিদ্যালয়ের জমিটি বেদখলে ছিল। উপজেলা আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপিত হলে প্রতিমন্ত্রী মহোদয় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তদন্ত শেষে দখলের প্রমাণ পাওয়ায় আজ উচ্ছেদ অভিযান চালিয়ে তা উদ্ধার করা সম্ভব হয়েছেজিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা

স্বস্তি ও সাধুবাবিদ্যালয়ের হারানো সম্পদ ফিরে পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। শিবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান আবেগপ্লুত হয়ে বলেন,আমরা স্কুলের এই জায়গাটি উদ্ধারে বহু জায়গায় ধর্না দিয়ে নিরাশ হয়েছিলাম। অবশেষে জায়গাটি উদ্ধার হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং প্রতিমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “একটি অসাধু মহল রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করে নিজেদের পকেট ভরেছিল। বিদ্যালয়ের সম্পদ উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় প্রতিমন্ত্রী, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রশংসার দাবিদার।”স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিনের এই দখলদারিত্বের অবসান ঘটিয়ে সরকারি সম্পদ উদ্ধারে প্রশাসনের এই সাহসী পদক্ষেপ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews