শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জলঢাকায় কালভার্টের বেহাল অবস্থা যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে।

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

কামরুজ্জামান (কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লক্ষিমাড়াই দক্ষিণ পাড়া এলাকায় কালভার্টের বেহাল অবস্থা যানবাহনসহ জনসাধারণের চলাচলের সমস্যা হতে পাড়ে বড় ধরনের দূর্ঘটনা। জানা গেছে, ওই এলাকায় হাজার হাজার মানুষের বসবাস। এ রাস্তা দিয়ে স্কুল- কলেজ পড়ুয়া শিক্ষার্থী, ব্যাবসায়ী,কৃষক -কৃষাণীসহ বিভিন্ন এলাকা হতে আসাযাওয়া মানুষ জনের চলাচলের সমস্যা সৃষ্টি হয় । শুধু তাই নয় মোটরসাইকেল, বাইসাইকেল, অটো সহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে বলে জানান, এলাকার মানুষ পথচারীরা। উক্ত এলাকার বাসিন্দা শ্রী গজেন চন্দ্র , রতন চন্দ্র রায়,হরি রায়,জ্যোতিষ রায়, স্বপন রায়,,মনসের আলী,সহ অত্র এলাকার মানুষ জন অনেকে বলেন, এই কালভার্ট(ব্রিজ)টির বেহাল অবস্থা হওয়ায় আমাদের বিভিন্ন কাজের সমস্যা সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয় এই অকেজো কালভার্টের কাজ নাহলে জনসাধারণের চলাচলে ভোগান্তি পোহাতে হবে। তারা আরও বলেন, উপজেলা প্রশাসন যদি সুদৃষ্টি দেন তাহলে এই এলাকার মানুষদের ও সাধারণ জনসাধারণকে আর ভোগান্তি পোহাতে হবে না। এ কালভার্ট(ব্রীজটির দ্রুত সংস্কারের আহবানসহ জোর দাবী জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews