শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দিতে চট্টগ্রামে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করা হচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে।

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন।

তিনি বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা চালুর মাধ্যমে ভূমিসেবাকে জনগণের নাগালে নিয়ে এসেছে।

বিভাগীয় কমিশনার বলেন, ভূমিসেবা মেলার মূল লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অনলাইন ভূমিসেবা ব্যবহারে উৎসাহ প্রদান, ভূমি উন্নয়ন কর আদায়ে সহায়তা এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

মেলায় সাধারণ নাগরিকদের জন্য তাৎক্ষণিকভাবে বিভিন্ন সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান ও দাখিলা গ্রহণ, নতুন রেজিস্ট্রেশন, ই-নামজারি আবেদন ও দ্রুত নিষ্পত্তি, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহণ ও সরবরাহ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর এবং ভূমি-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান।

ড. মোঃ জিয়াউদ্দিন বলেন, ভূমিসেবাকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ জনগণকে মেলা সম্পর্কে অবহিত করার আহ্বান জানান। পাশাপাশি ভূমি-সংক্রান্ত যেকোনো তথ্য ও সেবা গ্রহণের জন্য সর্বসাধারণকে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজস্ব বিভাগের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews