1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সদরে কৃষি রূপান্তরের লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদ আলমের চট্টগ্রামে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো অরাজকতা চলবে না : চসিক মেয়র জলঢাকায় কালভার্টের বেহাল অবস্থা যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে। চট্টগ্রামে কোরবানির হাটের দরপতন, রাজস্ব হারানোর শঙ্কায় চসিক ডিসেম্বরে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০-৯০ শতাংশ কমানোর আশা প্রতিমন্ত্রীর চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা

বগুড়া সদরে কৃষি রূপান্তরের লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলায় কৃষি খাতের আধুনিকায়ন ও টেকসই রূপান্তরের লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়। গত রোববার বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো: রেজাউল করিম বাদশা। তিনি তার বক্তব্যে বলেন,

” can বাংলাদেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতের আধুনিকায়ন অপরিহার্য। পার্টনার প্রকল্প গ্রামীণ উদ্যোক্তা তৈরি ও জলবায়ু সহনশীল টেকসই কৃষি ব্যবস্থা গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।”

বগুড়া সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

মো: নুরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া।

মাফতুন আহমেদ খান রুবেল, সভাপতি, বগুড়া সদর উপজেলা বিএনপি এবং সহ-সভাপতি, বগুড়া জেলা বিএনপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইসমত জাহান।

বক্তারা দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা সুসংহত করতে মাঠ পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি দ্রুত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তারা আধুনিক ও টেকসই কৃষি রূপান্তর, গ্রামীণ কর্মসংস্থান এবং জলবায়ু সহনশীল জাতের সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তথ্য ও প্রযুক্তি স্টল পরিদর্শন

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া বিভিন্ন তথ্য ও প্রযুক্তি বিষয়ক স্টলসমূহ পরিদর্শন করেন। এবারের মেলার মূল আকর্ষণ ছিল গ্যাপ (GAP) প্রযুক্তি মডিউল এবং জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ প্লাসের প্রদর্শনী। প্রদর্শিত উল্লেখযোগ্য স্টলগুলোর মধ্যে ছিল:গ্যাপ (GAP) পণ্য স্টল: নিরাপদ ফসলের পরিচিতিমূলক প্রদর্শনী।গ্যাপ মডিউল প্রযুক্তি স্টল: আধুনিক চাষাবাদের কলাকৌশল প্রদর্শন।ব্রি ধান-১০০ প্লাস স্টল: উচ্চ ফলনশীল ও জিংক সমৃদ্ধ জাতের প্রদর্শনী।দিনব্যাপী আয়োজিত এই কংগ্রেসে স্থানীয় কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া সদর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট