শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী 

ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

রেশমা নিজস্ব প্রতিনিধি

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধায়নে, ভোলা সদর থানাধীন ইলিশা ফেরিঘাট সংলগ্ন ইলিশা ০১নং ওয়ার্ডস্থ জনৈক মনিরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।ইং ২২-০৫-২০২৬ তারিখ ০৬.৪৫ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/মাহমুদুল হাসান বাপ্পী সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন ইলিশা ফেরিঘাট সংলগ্ন ইলিশা ০১নং ওয়ার্ডস্থ জনৈক মনিরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ খোকন (৩৫), পিতা-মৃত লোকমান, মাতা-পারু বেগম, সাং-বড় চর শামাইয়া ৫নং ওয়ার্ড, (কাটা বাগান), চর শামাইয়া ইউপি, থানা ও জেলা-ভোলাকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews