শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী 

আগামীকাল ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো উপজেলা

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশাল এখন উৎসবের আমেজে মুখর। দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী। এ আয়োজনকে ঘিরেই আগামীকাল ২৩ মে শনিবার ত্রিশাল সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ত্রিশালজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সরকারি নজরুল একাডেমি মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল ও দৃষ্টিনন্দন মঞ্চ। শেষ মুহূর্তের সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রশাসন ও সংশ্লিষ্টরা। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন অনুষ্ঠান সফল করতে নিরলসভাবে কাজ করছে।

জানা গেছে, জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ইতোমধ্যেই শুরু হয়েছে। আগামীকাল বিকেলে ত্রিশালের সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অনুষ্ঠানে বক্তব্যও প্রদান করবেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার বাসভবন থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দুপুর ১২টা ৩০ মিনিটে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে খরার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। পরে বিকেল ৩টা ৩০ মিনিটে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া বিকেল ৫টা ৩০ মিনিটে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

এ আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে।

উল্লেখ্য, নজরুল জন্মজয়ন্তীর এ জাতীয় আয়োজনে ২৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৪ মে আইনমন্ত্রী এবং ২৫ মে সংস্কৃতি মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। জাতীয় পর্যায়ের এই আয়োজনকে ঘিরে ত্রিশালবাসীর মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews