শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

শেকড়ের টানে কিশোরপুরে ঈদ পুনর্মিলনী ও শর্টপিস ক্রিকেটে উৎসবের জোয়ার

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

আব্দুল হক স্টাফ রিপোর্টারঃ

ঈদের আনন্দকে আরও বর্ণিল ও স্মরণীয় করে তুলতে রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী ও শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট। “শৈশবের খেলা ঘরে”র উদ্যোগে শুক্রবার দিনব্যাপী কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠজুড়ে ছিল উৎসব, আনন্দ আর মিলনমেলার প্রাণবন্ত আয়োজন।২০০০ সাল থেকে ২০১০/১২ সালের মধ্যে কিশোরপুর গ্রামের ধুলোবালি মেখে বেড়ে ওঠা তরুণরা, যারা আজ কর্মব্যস্ত জীবনে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, তারা শেকড়ের টানে আবারও ফিরে আসেন শৈশবের সেই পরিচিত মাঠে। হারিয়ে যাওয়া স্মৃতি আর পুরোনো বন্ধুত্বকে নতুন করে জীবন্ত করতে আয়োজিত এ পুনর্মিলনীতে অংশ নেন বর্তমান তরুণ প্রজন্মও। দুই প্রজন্মের মিলনে সৃষ্টি হয় হৃদয়ছোঁয়া সম্প্রীতির বন্ধন।আয়োজনের প্রধান আকর্ষণ ছিল জমজমাট শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতার প্রথম পর্বে অংশ নেয় চারটি দল। খেলা ঘিরে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও আনন্দধ্বনিতে পুরো মাঠ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।এই আয়োজনের নেতৃত্ব দেন গ্রামের তরুণ সাকিব, এজাজ, তুহিন ও ইব্রাহিম। সার্বিক সহযোগিতায় ছিলেন নবাব, জাবিন, হাবিব, সজিব, নাজমুল, রুবেল, মিজানসহ গ্রামের আরও অনেক উৎসাহী ব্যক্তি।আয়োজন সম্পর্কে মো. সাকিবুর রহমান সাকিব বলেন,এ ধরনের আয়োজন আমাদের হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতিকে ফিরিয়ে আনে। পাশাপাশি একে অপরের প্রতি আন্তরিকতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।”তিনি আরও বলেনআজকের আয়োজনের অন্যতম বিশেষ দিক ছিল গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য—কলাপাতায় খিচুড়ি খাওয়া। এটি সবাইকে ভিন্নরকম আনন্দ দিয়েছে।শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ ছিল না পুরো আয়োজন। শিশুদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ, তরুণদের জন্য বোতল সোজা করা ও দৌড় প্রতিযোগিতা এবং মুরব্বিদের জন্য ছিল ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা খেলা। বয়সভেদে সবার অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত গ্রামীণ উৎসবেআয়োজন সফল করতে একদল স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করেন। তাদের আন্তরিক প্রচেষ্টায় পুরো অনুষ্ঠান সম্পন্ন হয় সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে।আয়োজনের অন্যতম উদ্যোক্তা তোফায়েল আহমেদ তুহিন বলেন,ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও আমরা প্রতিবছর এমন আয়োজন চালিয়ে যাব, যাতে গ্রামের মানুষ একসঙ্গে মিলিত হওয়ার সুন্দর একটি সুযোগ পায়।ঈদের আনন্দ, শৈশবের স্মৃতি ও প্রজন্মের মিলনে কিশোরপুরের এই আয়োজন হয়ে ওঠে সম্প্রীতি, ভালোবাসা ও গ্রামীণ ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews