শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
টেকনাফে বিজিবি’র যৌথ অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার টেকনাফে বিজিবি’র যৌথ অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নলডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মকাণ্ড ঠেকাতে যুবদলের বিক্ষোভ মিছিল  জলঢাকায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত  আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি অর্পিত সম্পত্তির প্রায় ৩ কোটি টাকার ক্ষতিপূরণ সিরাজগঞ্জের শাহজাদপুর পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ  হিজলায় সাবেক জেলা ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলা, আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানে জলঢাকা থানার ওসিকে বিশেষ সম্মাননা প্রদান

টেকনাফে বিজিবি’র যৌথ অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে থাইল্যান্ডে তৈরি এবং মায়ানমার থেকে পাচার হয়ে আসা প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও পাচার রোধে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত প্রায় দুই মাস ধরে একটি সংঘবদ্ধ চক্রের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল বিজিবির গোয়েন্দা সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল টেকনাফ সদর এলাকার লামার বাজারের কয়েকটি গুদামে মজুদ রাখা হয়েছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর নির্দেশনায় যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টার দিকে বিজিবি, নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সমন্বয়ে গঠিত আভিযানিক দল লামার বাজার এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাজারের চারটি গুদামে একযোগে অভিযান চালানো হয়।

অভিযানকালে গুদামগুলোর বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা মোট ৪ লাখ ৯৮ হাজার ৭৫০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এসব জাল থাইল্যান্ডে তৈরি এবং মায়ানমার থেকে অবৈধভাবে দেশে পাচার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবি জানায়, এ ধরনের কারেন্ট জাল দেশের মৎস্যসম্পদ, বিশেষ করে মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত কারেন্ট জাল প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হোসেন চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক, বিজিবি ও নৌ-পুলিশ প্রতিনিধিদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews