
মাহিম বাবু সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলা র্যাব ১২ এর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০৬ বোতল নিষিদ্ধ সিরাপসহ ২জনকে গ্রেফতার করেছে। অভিযানে একটি মাইক্রোবাস ও ১৪ হাজার টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার( ৯) জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য র্যাব ১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর তাজওয়ার শরিফ। এ তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায় বুধবার (৮) জুলাই সারে ৩টার সময় সদর কোম্পানির একটি অভিযনিক দল সলঙ্গা থানার হরিণ চড়া এলাকার ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেলের সামনেএই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এই অভিযানে মাদক পরিবহনের সময় ২৬২ বোতল ফেয়ার ডিল ও ৪৪বোতল স্ক্যফ সিরাপ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।