
মোঃ রবিউল ইসলামনলডাঙ্গা(নাটোর)প্রতিনিধ :
নাটোরের নলডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ই জুলাই) বিকেলে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন, আবুল কালাম আজাদ। আজাদ নলডাঙ্গা উপজেলার ১ নং ব্রহ্মপুর ইউনিয়নের ইয়ারপুর এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করে বলেন ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কমিটি সম্পূর্ণ বেআইনি ভাবে করা হয়েছে। তিনি আরো বলেন এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং বিধি মোতাবেক কমিটি গঠনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আমাদের এমপি জাতীয় সংসদের মাননীয় হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুদৃষ্টি প্রত্যাশা করছি।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান খান জানান, বিধি মোতাবেক প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনের শিক্ষা অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি
নলডাঙ্গা পৌর বাজার, নাটোর।
মোবাঃ ০১৭২১-৯৫৫৬৮১
তাং ৯ জুলাই ২০২৬।