রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
নাগরিক সেবায় নতুন উদ্যোগ: চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের জট, আর্থিক ক্ষতির শঙ্কা অনেক প্রতিষ্ঠানের অভয়নগর নওয়াপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু  চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৬২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ শায়েস্তাগঞ্জে জনতার হাতে আটক দুই ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে গিয়ে গৃহবধূ নিখোঁজ শিক্ষার মান পুনরুদ্ধারে সরকার আপসহীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ত্রুটির তদন্ত চলছে

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে গিয়ে গৃহবধূ নিখোঁজ

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে গিয়ে গৃহবধূ নিখোঁজ

এম, মাহবুব নান্নু

যশোর জেলা প্রতিনিধি

তাং- ১৭/৭/২০২৬ ইং

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদীতে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়া সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এই ঘটনাটি ঘটে নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা একই উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের কন্যা।

 

প্রত্যক্ষদর্শী বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানিয়েছেন, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে তারা একসঙ্গে ভৈরব নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরবর্তীতে পরিবারের সদস্য সহ স্থানীয়রা নদীতে নেমে ও নৌকা নিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারাও বর্ণাকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে খুলনার ডুবুরি দলকে উদ্ধারকাজের জন্য খবর দেন।

সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েও বর্ণার কোনো সন্ধান করতে পারেননি।

 

খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews