রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
নাগরিক সেবায় নতুন উদ্যোগ: চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের জট, আর্থিক ক্ষতির শঙ্কা অনেক প্রতিষ্ঠানের অভয়নগর নওয়াপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু  চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৬২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ শায়েস্তাগঞ্জে জনতার হাতে আটক দুই ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে গিয়ে গৃহবধূ নিখোঁজ শিক্ষার মান পুনরুদ্ধারে সরকার আপসহীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ত্রুটির তদন্ত চলছে

শায়েস্তাগঞ্জে জনতার হাতে আটক দুই ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

জিয়াউর রহমান সাজন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকসেবন ও মাদক ব্যবসার অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত উভয় অভিযুক্তকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেজ্জাপাড়া এলাকার সুমন মিয়া (৩৫), পিতা: আব্দুল হামিদ এবং বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কাইটপাড়া গ্রামের মো. মকসুদ মিয়া (৩৭), পিতা: মৃত আব্দুল জলিল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনসচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফাহিম হোসেন বলেন, “মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনসাধারণের সহযোগিতায় শায়েস্তাগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব।”

অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews