বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামাবাদে কমস্টেকের আন্তঃইসলামিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন ফোরাম অনুষ্ঠিত সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ এবং গার্ড অব অনার প্রদান সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বিজিবি মহাপরিচালক: ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা বাংলাদেশ ও কানাডার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত নাগরিক সেবায় নতুন উদ্যোগ: চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের জট, আর্থিক ক্ষতির শঙ্কা অনেক প্রতিষ্ঠানের অভয়নগর নওয়াপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু 

সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ এবং গার্ড অব অনার প্রদান

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

ঢাকা, ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): আজ সেনাসদরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাহিনীদ্বয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। সেনাপ্রধান বিদায়ী নৌবাহিনী প্রধানের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। এর আগে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা ও পারস্পরিক আস্থার প্রতিফলন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews