বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়। টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা নারী আটক, এপিবিএনের অভিযান কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে টোল কমানোর চিন্তা করছে সরকার জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র জলঢাকায় বুড়ি তিস্তা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের হিড়িক মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে লোডশেডিং: পুরোনো টাওয়ারের তার ছিঁড়ে যাওয়ায় ভোগান্তি

টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা নারী আটক, এপিবিএনের অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প-২২-এর সি/৫ ব্লকে এ অভিযান পরিচালিত হয়।

এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এসআই (নিরস্ত্র) শাহীনুর ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। অভিযানে ক্যাম্পের মহিলা মাঝির সহযোগিতায় নিজ বসতঘর থেকে ঝিনুক আরা (৩০) নামে ওই নারীকে আটক করা হয়।

এপিবিএন জানায়, আটক ঝিনুক আরা উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প-২২-এর বাসিন্দা। তিনি ২০১৮ সালে টেকনাফ মডেল থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নিরাপত্তা স্কটের মাধ্যমে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে এপিবিএন সূত্র নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews