রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার 

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

এম,এম মাহবুবর রহমান নান্নু যশোর জেলা প্রতিনিধি

তাং -০৮/০৮/২০২৬ ইং

 

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের অভিযোগে তিনজন তরুণ-তরুণীকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ।

 

আটক ব্যক্তিরা হলেন শংকরপুর এলাকার রাজা এবং তার দুই মেয়ে সহযোগী বৃষ্টি ও জারা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে বরাতে জানা গেছে, সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলার এক যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রয়ের একটি বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে রাজা ল্যাপটপটি কিনবেন জানিয়ে যুবককে ল্যাপটপ সহ যশোরে আসতে বলেন। তার কথা মতো ওই যুবক যথারীতি ল্যাপটপ নিয়ে যশোরে পৌঁছলে রাজা তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে ফেলে। রাজা সেখানে বৃষ্টি ও জারা নামের দুই যুবতীকে ব্যবহার করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আটককৃত যুবককে ওই যুবতীদের সাথে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে। পরবর্তীতে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে মোটরসাইকেল ও ল্যাপটপটি ছিনিয়ে নেয়। এছাড়াও রাজা আটককৃত যুবককের পরিবারের সদস্যদের সাথে ফোনে যোগাযোগ করে আরো কিছু টাকা আদায় করে নিয়ে ধৃত ওই যুবককে ছেড়ে দেয়।

 

যুবকের আটকের বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা যশোরে ছুটে আসেন এবং আটককৃত যুবককে পেয়ে যান। তারপর যুবককে সাথে নিয়ে যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের ভিত্তিতে থানার এসআই আল আমিন আরো কিছু পুলিশ সদস্যদের নিয়ে তদন্ত কাজ শুরু করেন। তদন্তের এক পর্যায়ে শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে প্রথমে রাজাকে আটক করে। পরবর্তীতে তার শিকার উক্তির ভিত্তিতে একই স্থান থেকে অপর দুই নারী বৃষ্টি ও জারাকে আটক করেন।

 

কোতোয়ালি থানার এসআই আল আমিন ঘটনা সম্পর্কে আমাদের বলেন, এই বিষয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে তা বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে।

 

অভিযোগ রয়েছে, চক্রটি অনেক দিন থেকেই নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে মানুষকে জিম্মি করে নারীদের দিয়ে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে এবং নানাভাবে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়।

 

পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগের কারণে থানায় একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে তারা পুলিশের অভিযানে বেশ কয়েক বার আটক হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews