শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি Eng. Waleed El-Khere ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদারে বৈঠক, সংসদীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আজ তামিলনাড়ুতে দিল্লি পুলিশের গুলিতে নিহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ  জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়।

কাঠালিয়ার ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত বাধ ও বিষখালির ভাঙন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

রহিম রেজা, ঝালকাঠি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকুলীয় জেলা ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালি নদীর লঞ্চঘাট এলাকার ক্ষতিগ্রস্ত মাটির বেরিবাধ পরিদর্শন করেছেন ঝালকাঠির পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী একেএম নিলয় পাশা। এ সময়

ঝালকাঠি পানি উন্নয়ন বোডের উপ-সহকারী প্রকৌশলী শাহরিয়ার তানভীর উপস্থিত ছিলেন। ঝালকাঠির পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী একেএম নিলয় পাশা জানান,

সিডর থেকে বিষখালী

নদীর প্রায় ৪ কিলোমিটার বাধ ক্ষতিগ্রস্তসহ রাজাপুর ও কাঠালিয়ায় বিভিন্ন অংশের ভাঙন চলে আসছে। বাদুরতলা, মানকি,  কাঠালিয়া লঞ্চঘাট এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও তা পানির স্রোতে সরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে এবং বাকি স্থানে অনুন্নয়ন রাজস্ব খাতের বরাদ্দ সাপেক্ষে কাজ করা হবে। কাঠালিয়া লঞ্চঘাট এলাকার ক্ষতিগ্রস্থ বাধ পুনরায় নির্মানে স্থানীলোকজন জমি দিতে অনীহা প্রকাশ করায় বিলম্ব হচ্ছে। এ কারনে বৃষ্টি বন্যা ও পানি বৃদ্ধিতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়টার সমাধানের জন্য ইউএনওর কাছে লিখিত ভাবে সহযোগিতা চাওয়া হয়েছে, আশা করি বিষয়টা সুরাহা হলে বাধ নির্মান করা সম্ভব হবে।

গোলাম মোস্তফা সিকদার, জেলা প্রতিনিধি ঝালকাঠী ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews